বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির ভাবনায় ফিফা

বিশ্বকাপ শেষ ফিফার বেশ কিছু কার্যক্রম ঘিরে তদন্ত করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। এমন পরিস্থিতিতে ফিফার বাইরের বিনিয়োগকারীদের কাছে ইকুইটি বা মালিকানার অংশ বিক্রির বিষয়ে সংস্থাটির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে উয়েফা।

এতে সংস্থাটির ৫৫টি সদস্য অংশ নেওয়ার পরিকল্পনা করছে। স্থানীয় সময় মঙ্গলবার(২৮ জুলাই) ফিফা জানিয়েছে, তারা ফিফা বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্ট পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে। এতে বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত মালিকানার অংশ বিক্রি করবে। ফিফার এই পদক্ষেপে উয়েফা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে খেলার ‘আত্মা’ বিক্রির অভিযোগ এনেছে।

এই পরিকল্পনার আওতায়, ‘বাণিজ্যিক ও ইভেন্ট সংক্রান্ত কার্যক্রম’ তদারকির জন্য ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে। নতুন এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার হাতেই থাকবে, তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্যে তারা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে এর মালিকানার একটি অংশ (সংখ্যালঘু অংশীদারিত্ব) বিক্রি করবে।

সংবাদমাধ্যম ইএসপিএন ও বিবিসি উভয়ই জানিয়েছে, উয়েফার এই বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এবং এতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির চেষ্টা করা হবে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হলে উয়েফা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ