সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম জমজমাট আসর ‘টেকনো-সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ড্র ভুটানের থিম্পুতে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ড্র অনুযায়ী স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা এবং ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত লড়বে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ১৫তম আসরটি আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০১৮ সালের পর এই প্রথম আবারও পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে ফিরছে ঢাকা। তবে ড্রতে বড় চমক ছিল নেপালের অনুপস্থিতি।

বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ ঝুলে আছে, ফলে প্রাথমিক ড্রটি ছয়টি দল নিয়েই অনুষ্ঠিত হয়েছে। তবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তবে তারা স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে।

সেক্ষেত্রে ‘এ’ গ্রুপটি চার দলের এবং ‘বি’ গ্রুপ তিন দলের হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য এবারের সাফ একটি বড় ইভেন্ট হতে যাচ্ছে। আর কিছুদিন পরই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজেদের মাটিতে নতুন কোচের অধীনে ভালো কিছু করার লক্ষ্যে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ২০০৩ সালের পর আর সাফের শিরোপা ঘরে তোলা হয়নি বাংলাদেশের।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা