সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে ফিরেছেন রহমত মিয়া। অন্যদিকে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শুকি ইতোফুসা।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুটি পরিবর্তন ছাড়া আগের ম্যাচের একাদশের ওপরই আস্থা রেখেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পান সাদ উদ্দিন। তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রহমত মিয়া। এবার শুরু থেকেই খেলার সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার।

একই ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন শুকি ইতোফুসা। এবার মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় তাকে একাদশে রেখেছেন কোচ।

গোলবারের নিচে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে তার সামনে থাকবেন তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ ও রহমত মিয়া। দলের সঙ্গে অনুশীলন করলেও শুরুর একাদশে জায়গা পাননি অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ।

মাঝমাঠের দায়িত্ব সামলাবেন অধিনায়ক হামজা চৌধুরী, শমিত সোম ও কাজেম শাহ। আর আক্রমণভাগে রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদের সঙ্গে থাকছেন শুকি ইতোফুসা।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ; জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ, রহমত মিয়া; হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ; রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা।

আপনার মতামত দিন

শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত