আজই নতুন আইফোন আনছে অ্যাপল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানটি অ্যাপলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের নেতৃত্বে এটিই অ্যাপলের প্রথম বড় কোনো বিশ্বমঞ্চের উন্মোচন অনুষ্ঠান।

বাজার বিশ্লেষক ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আইফোনগুলোতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অত্যন্ত শক্তিশালী ‘এ২০ প্রো’ চিপ ব্যবহার করা হতে পারে। এই নতুন প্রসেসর যুক্ত হওয়ার ফলে ফোনের সামগ্রিক কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি ব্যাটারির আয়ুষ্কাল এবং ফোন অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধের মতো বিষয়গুলোতে ব্যাপক পরিবর্তন আসবে। পাশাপাশি এর ক্যামেরা প্রযুক্তিতেও বড় চমক থাকার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত ক্যামেরা মডিউল যোগ হতে পারে, যা আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে যেকোনো পরিবেশে নিখুঁত ও উজ্জ্বল ছবি তুলতে সহায়তা করবে। বাহ্যিক নকশায় খুব বড় রদবদল না হলেও ক্যামেরার আকার কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।

তবে সাধারণ আইফোনের পাশাপাশি প্রযুক্তপ্রেমীদের সবচেয়ে বড় নজর থাকবে অ্যাপলের সম্ভাব্য প্রথম ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোনের দিকে। গুঞ্জন অনুযায়ী, ‘আইফোন আলট্রা’ নামের এই ডিভাইসটি একটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। এটি সম্পূর্ণ খুললে ভেতরে ৭ দশমিক ৮ ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে এবং ভাঁজ করা অবস্থায় বাইরে ব্যবহারের জন্য ৫ দশমিক ৩ ইঞ্চির আলাদা ডিসপ্লে থাকবে।

এতে ১২ গিগাবাইট র‍্যাম এবং এ২০ প্রো চিপের সংযোগ ঘটানো হতে পারে। পেছনের অংশে জোড়া ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথা থাকলেও টেলিফটো লেন্সে পরিবর্তন আসতে পারে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফেস আইডির পরিবর্তে এতে আবারও টাচ আইডি প্রযুক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

স্মার্টফোন বাজারের সাম্প্রতিক উপাদান ও কাঁচামালের দাম বৃদ্ধি, বিশেষ করে মেমোরি চিপ বা র‍্যামের মূল্যবৃদ্ধির কারণে নতুন সিরিজের আইফোনগুলোর দাম কিছুটা বেশি হতে পারে। বাজার পূর্বাভাসের তথ্যমতে, আইফোন ১৮ প্রোর প্রাথমিক মূল্য ১ হাজার ১৯৯ ডলার হতে পারে এবং প্রথম ফোল্ডেবল আইফোনটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

স্মার্টফোনের পাশাপাশি অ্যাপল আজ তাদের ইকোসিস্টেমে নতুন পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যও যুক্ত করতে যাচ্ছে। অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২ উন্মোচনের কথা রয়েছে, যা মূলত ব্যবহারকারীর স্বাস্থ্য ও বিভিন্ন বায়োমেট্রিক সেন্সরের ওপর জোর দিয়ে তৈরি। এর সাথে অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর বাহ্যিক গঠনে নতুন নকশার দেখা মিলতে পারে। অডিও প্রেমীদের জন্য থাকছে নতুন এয়ারপডস ৫, যাতে এবার বাড়তি সুবিধা হিসেবে হৃৎস্পন্দন পরিমাপের মতো বিশেষ ফিচারের উপস্থিতি থাকতে পারে।

বিশ্বজুড়ে বিস্তৃত অ্যাপল ভক্ত ও প্রযুক্তিপ্রেমীদের সরাসরি এই উন্মোচন অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও কুপারটিনোর অনুষ্ঠানে কেবল আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নিতে পারছেন। তবে অনলাইন মাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

অ্যাপলের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (apple.com), তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি সরাসরি বিনামূল্যে দেখা যাবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান