শিরোনাম
‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ হরমুজ সঙ্কট: চরম বিপাকে জাপানের চিপস কোম্পানি ‘ক্যালবি’ ২ কোটি লিটার পরিশোধিত পাম তেল কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ধানের মণ ৮০০ টাকা, কামলার মজুরি ১২০০ উবার অ্যাপে আসছে নতুন যেসব সুবিধা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ হরমুজ সঙ্কট: চরম বিপাকে জাপানের চিপস কোম্পানি ‘ক্যালবি’ ২ কোটি লিটার পরিশোধিত পাম তেল কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ধানের মণ ৮০০ টাকা, কামলার মজুরি ১২০০ উবার অ্যাপে আসছে নতুন যেসব সুবিধা

ঈদ উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন পর্যন্ত শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...