শিরোনাম
ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত নাইজেরিয়ায় সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত শতাধিক ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দে নির্দেশ সরকারি ব্যাংকে ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সিলেটে হবে দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের স্কোয়াড ঘোষণা যেভাবে ভালো আম চিনবেন ফের আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত আগস্টে চালু হচ্ছে বরিশাল শিশু হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত নাইজেরিয়ায় সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত শতাধিক ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দে নির্দেশ সরকারি ব্যাংকে ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সিলেটে হবে দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের স্কোয়াড ঘোষণা যেভাবে ভালো আম চিনবেন ফের আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত আগস্টে চালু হচ্ছে বরিশাল শিশু হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে হবে দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে মিরপুরে। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিতই রেখেছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই সিরিজে বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। যদিও প্রথম টেস্টে কারোর অভিষেক হয়নি।

ওপেনিংয়ে সাদমান আর জয় কেউই ভালো করতে পারছেন না। তবে মুমিনুল-নাজমুল শান্তরা আছেন সেরা ফর্মে। বল হাতে দাপট দেখিয়েছেন মিরাজ, তাসকিনরা।

এদিকে আবহাওয়া নিয়ে শঙ্কার কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ীই সিলেটেই অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন