ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুনতারিন ফেরদৌস ডরিনের বাবার নাম প্রয়াত আনোয়ারুল আজীম আনার এবং মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের সঙ্গে ডরিনের সার্বক্ষণিক যোগাযোগ ছিল।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে লেখা হলো ‘খুনির বাড়ি’ ১৫ শীর্ষ সন্ত্রাসীর নিয়ন্ত্রণে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৩ টাকা ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার স্বর্ণের খনি ধসে ইন্দোনেশিয়ায় ৯ শ্রমিক নিহত, নিখোঁজ ১৭ জ্বালানিবাহী লরি উল্টে মিশরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১ ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে লেখা হলো ‘খুনির বাড়ি’ ১৫ শীর্ষ সন্ত্রাসীর নিয়ন্ত্রণে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৩ টাকা ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার স্বর্ণের খনি ধসে ইন্দোনেশিয়ায় ৯ শ্রমিক নিহত, নিখোঁজ ১৭ জ্বালানিবাহী লরি উল্টে মিশরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১