রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৪৮ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল সোমবার (৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, পাঁচটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬ বাস, তিনটি ট্রাক, ২৩ কাভার্ডভ্যান, ৭৬ সিএনজি ও ১৩১ মোটরসাইকেলসহ মোট ২৯৭ মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ বাস, ১০ ট্রাক, ১৫ কাভার্ডভ্যান, ১৩ সিএনজি ও ৬৮ মোটরসাইকেলসহ মোট ১৭৪ মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, তিনটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৮ সিএনজি ও ৪১ মোটরসাইকেলসহ মোট ১১৪ মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ বাস, আট ট্রাক, ১৯ কাভার্ডভ্যান, ৬১ সিএনজি, ১৮৫ মোটরসাইকেলসহ মোট ৩৪৮ মামলা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ বাস, একটি ট্রাক, দুই কাভার্ডভ্যান, ১৩ সিএনজি ও ১২ মোটরসাইকেলসহ মোট ৮০ মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ বাস, আট কাভার্ডভ্যান, ৩১ সিএনজি ও ৮৯ মোটরসাইকেলসহ মোট ২২১ মামলা হয়েছে। এছাড়াও অভিযানে মোট ৪২৫ গাড়ি ডাম্পিং ও ২৩৭ গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ