হাম ও উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৯টি শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৮টি শিশু মারা গেছে।

রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৯। এই সময়ে ৮৪৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৪ হাজার ৩৪০ রোগী, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন জোড়া ভূমিকম্পে পেরুর পার্বত্য অঞ্চলে নিহত ৫ ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন জোড়া ভূমিকম্পে পেরুর পার্বত্য অঞ্চলে নিহত ৫ ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান