সোনার খনি ধসে অ্যাঙ্গোলায় নিহত ২৮

হীরা ও সোনাসহ অন্যান্য খনিজের সমৃদ্ধ ভাণ্ডার মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধসে অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ছোট একটি খনি ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের ওই খনিতে শনিবার ভোরের দিকে ধসের ঘটনা ঘটে। এরপর ২৮ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ; যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই এক পরিবারের সদস্য।

হীরা ও সোনাসহ অন্যান্য খনিজের সমৃদ্ধ ভাণ্ডার অ্যাঙ্গোলায় প্রতিবেশী দেশের হাজার হাজার মানুষ কর্মের সন্ধানে পাড়ি জমান। তাদের মধ্যে প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) বিপুল সংখ্যক নাগরিকও রয়েছেন। দেশটিতে অবৈধ এবং অনিয়ন্ত্রিত খনিগুলোতে কাজের সন্ধানে যান তারা।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‌‌‘‘শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে।

তিনি বলেন, খনির ভেতরে আর কোনও মরদেহ আছে কি না তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দেশটির উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তাও স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতের একই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।

বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা বলেছেন, ওই প্রদেশে প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সাথে জড়িত রয়েছেন।

সূত্র: এএফপি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ