শান্তি চুক্তির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির মধ্যেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৩ জন নিহত এবং ১১,৬৯৯ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন শহর ও বসতিতে ইসরায়েলি হামলা চালানো হয়। হামলায় ৬৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিনের দ্বিতীয়ার্ধে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অবস্থিত কুবেইরি মহল্লায় এক হামলায় দুই নারীসহ তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

এর আগে খবর পাওয়া গিয়েছিল, ‘হিজবুল্লাহ’ আন্দোলনের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর একটির একজন কমান্ডার নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

সূত্র: গাল্ফ নিউজ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩