ইথিওপিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৮

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিপুল সংখ্যক মানুষ আহত হন।

সোমবার (১৫ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে গেলে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন জোড়া ভূমিকম্পে পেরুর পার্বত্য অঞ্চলে নিহত ৫ ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন জোড়া ভূমিকম্পে পেরুর পার্বত্য অঞ্চলে নিহত ৫ ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান