ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের দক্ষিণ-পূর্ব সাগরে ৬.২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে; যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনিরোসো থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানার বিষয়ে একই ধরনের তথ্য দিয়েছে। ইউএসজিএস বলেছে, মিন্দানাও দ্বীপের কাছাকাছি সাগরে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে।

যদিও দেশটির একাধিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা আফটারশক এবং কাছাকাছি উপকূলীয় এলাকায় ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে মূল্যায়ন করা অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে একই এলাকায় আঘাত হানা এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হন। এরপর ওই অঞ্চলে সম্ভাব্য ভূমিকম্পের আঘাতের বিষয়ে বাড়তি সতর্কতার মাঝেই নতুন করে এই ভূমিকম্প আঘাত হেনেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬