ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি ইরানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে এই সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

শনিবার (২০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সংক্রান্ত ইসলামাবাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে নাকভির এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

যদিও এখন পর্যন্ত সফর সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরনা সংবাদ সংস্থাও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকে নাকভি বেশ কয়েকবার তেহরান সফর করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই সপ্তাহ আগে তার সর্বশেষ সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দুই দিন পর এই সফরটি অনুষ্ঠিত হলো।

সূত্র: আলজাজিরা, ডন,তাসনিম নিউজ এজেন্সি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
২৪ ঘণ্টায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৬৪ গুজরাটি ইলিশে বাজার সয়লাব, যেভাবে চিনবেন পদ্মার আসল মাছ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না একযোগে দেশের ৯৯ জন বিচারক বদলি সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৬৪ গুজরাটি ইলিশে বাজার সয়লাব, যেভাবে চিনবেন পদ্মার আসল মাছ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না একযোগে দেশের ৯৯ জন বিচারক বদলি সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩