হরমুজের কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায়, হরমুজ প্রণালির পশ্চিমে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

রবিবার সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায়, হরমুজ প্রণালির পশ্চিমে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে তদন্ত শুরু হয়েছে।

এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল জাহাজে তোলা শুরু করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি।

সূত্র : রয়টার্স।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট