ভেনেজুয়েলায় ভূমিকম্প

নিহত বেড়ে ১৭১৯, এখনও চলছে উদ্ধার অভিযান

শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানা ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। সোমবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হলেও এতে নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। গত বুধবার ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ৬০৯টি আফটারশক অনুভূত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।

এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সময়ের সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬