ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও পাকিস্তান

পাঁচ দশমিক ৫ মাত্রায় আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। তবে ভূমিকম্পের কারণে আফগানিস্তান কিংবা পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে এমন কোনো তথ্য এখনও তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।

পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংসথা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দির এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে কম্পন।

আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থানের কারনে প্রায়ই ভূমিকম্প হয় দেশটিতে। এর আগে গত ২৭ জুন ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। সেই ভূমিকম্পেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ-দেয়াল ধসে নিহত হয়েছিলে ৭ জন এবং আহত হয়েছিলেন ১৫০ জন।

সূত্র : এনডিটিভি, আনাদোলু এজেন্সি

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল