আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ ১

আরব সাগরে আছড়ে পড়ে ডুবে গেছে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক চপার হেলিকপ্টার। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে ঘটেছে এ ঘটনা। হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন।

মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে চপার হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে অনুসন্ধানে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে।

নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে আরও জানিয়েছে, হেলিকপ্টারটি কোনো হামলার কারণে আছড়ে পড়েনি। উদ্ধার সেনাসদস্যরাও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সামরিক এয়ারক্রাফট বহরের অধীন ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে দু’টি বিমানবাহী রণতরী সর্বক্ষণ মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ তার মধ্যে একটি। অপরটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত ৪০ দিনে এই দুই বিমানবাহী রণতরী ব্যাপকভাবে ব্যবহার করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এ যুদ্ধে কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক এয়ারক্রাফট হারিয়েছে যুক্তরাষ্ট্র। সেগুলোর মধ্যে সর্বশেষটি হলো এই চপার হেলিকপ্টারটি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল