ইরাকের নাজাফে খামেনির জানাজায় মানুষের ঢল

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ইরাকের পবিত্র নাজাফ শহরে মানুষের বিশাল ঢল নেমেছে।

তেহরান ও কোম শহরে কয়েক দিনের বড় শোকমিছিলের পর বুধবার রাতে তার মরদেহ ইরাকে পৌঁছায়। মূলত ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের বিশেষ অনুরোধেই সেখানে এই শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নাজাফের রাস্তায় লাখ লাখ শোকার্ত মানুষ ভিড় করেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িটিকে ঘিরে রেখেছে হাজারো মানুষ। গাড়িটি ধীরে ধীরে শহরের পবিত্র ইমাম আলীর মাজারের দিকে এগিয়ে যায়। সেখানে তাদের মরদেহের ওপর আবেগঘন পরিবেশে জানাজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এর আগে ইরানের রাজধানী তেহরান ও কোম নগরীতে টানা তিন দিন ধরে খামেনির জানাজা ও বিদায় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালের পর ইরানে এত বড় লোকসমাগম আর দেখা যায়নি।

শোকার্ত ইরানিরা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু খামেনি তা রুখে দিয়েছেন। সেই কৃতজ্ঞতা জানাতেই তারা জড়ো হয়েছেন।

খামেনির জানাজায় তার অন্য তিন ছেলে থাকলেও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেখা যায়নি। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা নতুন নেতা নির্বাচিত হন। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চলার কারণে কঠোর নিরাপত্তার স্বার্থেই তিনি জনসমক্ষে আসেননি।

আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলি খামেনির জন্মস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ