ইরানের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের ইরানশহর বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত এক ফায়ারফাইটার নিহত হয়েছেন। দেশটির বার্তাসংস্থা ইরনা বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার স্থানীয় সময় মধ্যরাতে ইরানে নতুন করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর পর সেখানে ছুটে আসেন উদ্ধারকারীরা। এ সময় বিমানবন্দরে দায়িত্বে থাকা খালেদ কাদেরী নামে এক ফায়ারফাইটার নিহত হন।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ-গভর্নর এবং ইরানশহরের গভর্নর জানিয়েছেন, শহরটিতে রাত সাড়ে ১২টার দিকে চারটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় বিমানবন্দরটিতে হামলা হয়।

পরবর্তীতে দেখা যায় ওই হামলায় বিমানবন্দরের বিমান চলাচল এবং আবহাওয়া স্টেশনের অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এতে দুটি অবকাঠামোই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬