বাহরাইন-কাতার ও কুয়েতে হামলা চালাচ্ছে ইরান

নতুন করে রাতভর ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। হামলার লক্ষ্য এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো।

ইরানের ছোড়া মিসাইল অথবা ড্রোনের কারণে ইতিমধ্যে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতের একটি ঘাঁটি তাদের সেনাদের হামলায় কেঁপে উঠেছে।

অপর একটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলা শুরু হয়েছে। তবে যুদ্ধের শুরুতে হামলার যে তীব্রতা ছিল সেটি এখন পর্যন্ত পরীলক্ষিত হয়নি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের গোলেস্তান প্রদেশের একটি রেলসেতুতে ক্রুজ মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। সেতুতে হামলার কঠোর জবাব দেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ