যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চালানো মার্কিন বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভোরে প্রদেশের বিভিন্ন এলাকায় চালানো হামলায় ওই তিন সদস্য নিহত হন।

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য একটি কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেহরান লক্ষ্যবস্তু করার পর ওয়াশিংটন ইরানের ওপর হামলা চালিয়ে আসছে।

ইরানের নেতারা বলছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে অতিক্রম করার আগে জাহাজগুলোকে অবশ্যই তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে তাদের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যাতায়াত প্রত্যাখ্যান করেছে।

গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল।

তবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিটি শেষ হয়ে গেছে, যা কার্যত নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত করেছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট