ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চীনে সরানো হলো ৯ লাখ মানুষ

জাপানের শাকিসিমা দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের পূর্বাঞ্চলে তাণ্ডব চালানোর পর চীনের দিকে যাচ্ছে সুপার টাইফুন বাভি। প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে যাওয়া টাইফুনের কারণে দেশটির ৯ লাখ মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) চীনা কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখ মানুষকে সরানো হয়েছে। আর পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে। এছাড়া অন্যান্যভাবে সরে গেছেন আরও তিন লাখ মানুষ।

আগামীকাল রোববার ভোরে ঝেজিয়াংয়ের অত্যন্ত জনবহুল শহর ওয়েনঝোতে সুপার টাইফুনটি আঘাত হানবে। এটির প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিয়ে আসার সময় সুপার টাইফুনটির শক্তি অনেকটাই হ্রাস হয়েছে। তা সত্ত্বেও সামুদ্রিক ঝড়টি এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। কারণ ঝড়টির সঙ্গে আসা মেঘে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া সংস্থা সুপার টাইফুনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এটি তাদের চারটি অ্যালার্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ঝড়টির কারণে ইতিমধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ওয়েনঝোর ৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিনগুয়াং বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি কিছুটা উদ্বিগ্ন। তবে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।” তিনি জানিয়েছেন, আগাম সতর্কতা হিসেবে দুই-তিনদিনের খাবার ও পানি বাড়িতে মজুদ করেছেন তিনি। কারণ সুপার টাইফুনের কারণে সেখানকার সুপারশপগুলো বন্ধ হয়ে যেতে পারে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট