মারা গেছেন কাতারের সাবেক আমির

মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন।

শেখ হামাদের মৃত্যুতে কাতারে সোমবার থেকে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি প্রতিষ্ঠান ও জনসেবামূলক সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে এবং দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের শাসক ছিলেন। তার শাসনামলে জ্বালানি সমৃদ্ধ দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে।

বিশ্লেষকদের মতে, শেখ হামাদ বিন খলিফা আল থানি আধুনিক কাতারের রূপান্তরের অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তার নেতৃত্বেই কাতার একটি ছোট উপসাগরীয় দেশ থেকে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬