ঘুমের ওষুধ খাইয়ে ১৪ নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ

ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে কমপক্ষে ১৪ নারীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে প্রসিকিউটররা।

ঘটনাটি জার্মানির রাজধানী বার্লিনের। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২২টি গুরুতর ধর্ষণ এবং বিপজ্জনক শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বার্লিন প্রসিকিউটরস অফিস জানায়, অভিযুক্ত ব্যক্তি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের সঙ্গে পরিচিত হতেন। পরে তাদের অ্যালকোহলের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করতেন।

ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন পুলিশ অভিযুক্তের বাসায় অভিযান চালিয়ে একাধিক ডিভাইস জব্দ করে। সেগুলোতে অসংখ্য যৌন নিপীড়নের ভিডিও পাওয়া যায়।

এ পর্যন্ত অভিযুক্তের সঙ্গে সংশ্লিষ্ট ৫৮ জন নারীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন নারীকে ধর্ষণের মোট ২২টি অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিম্ন স্যাক্সনি অঙ্গরাজ্যের পুলিশ একই ধরনের অপরাধে অভিযুক্ত আরেক ব্যক্তির তদন্ত করতে গিয়ে এ ঘটনার সূত্রপাত। তদন্তে জানা যায়, ওই ব্যক্তি বার্লিনের অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখতেন।

পুলিশ প্রথমবার ২০২৫ সালের মার্চে অভিযুক্তের বাসায় তল্লাশি চালিয়ে ভিডিওগুলো উদ্ধার করে। পরে চলতি বছরের মার্চে দ্বিতীয় দফা অভিযানের পর তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি বিচারপূর্ব আটক রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬