যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত অন্তত ৫০

গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

গত ২৭ জুনের পর থেকে ইরানে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি মানুষ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‌‌দেশের বিভিন্ন প্রান্তে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু ও কিশোরও রয়েছে। আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।

এদিকে চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত চলছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে টানা সপ্তম দিনের মতো শনিবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি হামলায় এসব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আনাদোলু।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬