নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮ শিশুসহ নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন।

গত সোমবার দেশটিতে এই হামলার ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, অতর্কিতভাবে বন্দুকধারীরা গ্রামের নিরীহ লোকদের ওপর হামলা চালায়। তারা এলোপাথারিভাবে গুলি ছুড়ে ও বাড়িগুলো জালিয়ে দেয়। এতে আটজন শিশু পুড়ে মারা যায়। এছাড়া চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য প্রদেশে এসব সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা নিরাপত্তার জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে কাডুনা প্রদেশের পুলিশের মুখপাত্র এই হামলার বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প