পর্নো তারকা থেকে এবার হলেন সিনেটর!

সাংবাদিকতা দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন। এরপর চাকরি ছেড়ে হঠাৎ নাম লেখান প্রাপ্তবয়স্কদের নীল চলচ্চিত্র শিল্পে। সবশেষ সেই জগত ছেড়ে পা রাখলেন রাজনীতিতে। অবিশ্বাস্য এই পথচলা পেরিয়ে এবার কলম্বিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

গত সোমবার রাজধানী বোগোতায় আনুষ্ঠানিকভাবে সিনেটর হিসেবে শপথ নেন তিনি। বামপন্থি ‘হিস্টোরিক প্যাক্ট’ দলের হয়ে তিনি এই নির্বাচনে জয়লাভ করেন। তার এই বিজয় বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

নতুন এই সিনেটরের আসল নাম দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ। তবে নীল ছবির জগতে তিনি ‘অমরান্তা হ্যাংক’ নামে পরিচিত ছিলেন। ৩৩ বছর বয়সী এই নারী ২০১৭ সালে পর্নো ইন্ড্রাস্ট্রিতে যোগ দিয়েছিলেন। এর ঠিক দুই বছর পর তিনি সেই জগত ছেড়ে রাজনীতির মাঠে নামেন।

গত মার্চ মাসে নর্তে দে সান্তান্দের অঞ্চল থেকে তিনি নির্বাচিত হন। বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট ক্রিয়েটরদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে কাজ করছেন। তিনি মনে করেন, এই শিল্পে কাজ করা মানুষের আইনি সুরক্ষা অত্যন্ত জরুরি।

প্রাপ্তবয়স্ক শিল্পের কর্মীরা প্রায়শই বিভিন্ন কোম্পানি ও এজেন্সির মাধ্যমে শোষণের শিকার হন। এই বাস্তবতা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার মতে, রাষ্ট্রীয় উদাসীনতা এবং সামাজিক কুসংস্কারের কারণে এতদিন এই কর্মীরা অরক্ষিত ছিলেন।

সমালোচকদের কড়া জবাবও দিয়ে এই নতুন সিনেটর বলেন, সমাজে পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্ক কনটেন্টের চাহিদা রয়েছে। অথচ এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষমতার জায়গায় কথা বলার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প