পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বিমানটি পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি শনিবার (১ আগস্ট) জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট ছিলেন।

পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দক্ষিণ পেরুর নাজকা লাইনস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বালুর ওপর আঁকা প্রাচীন প্রাণীর বিশাল আকৃতির নকশাগুলো দেখতে পর্যটকেরা প্রায়ই ছোট বিমানে আকাশপথে ভ্রমণ করেন।

বার্তাসংস্থা এএফপির বরাতে পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে বলেন, ‘দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ বেঁচে নেই। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে, ২০২২ সালে নাজকা লাইনস এলাকার উপর দিয়ে যাওয়ার সময় আরেকটি ছোট পর্যটক বিমান বিধ্বস্ত হয়ে সাতজন আরোহী নিহত হন। এছাড়াও ২০১০ সালে, ওই স্থানের উপর একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী নিহত হন।

সূত্র : বিবিসি

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ