তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া পুড়ছে তীব্র দাবদাহে। তীব্র দাবদাহের কারণে তাপজনিত রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ার মধ্য মে থেকে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। ফলে দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকায় ঐতিহাসিক রেকর্ডও ভেঙে গেছে। এর ফলে বিভিন্ন এলাকায় তাপপ্রবাহজনিত নানা রোগের প্রকোপও বাড়ছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তরের মতে, দেশটির বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি তাপজনিত সতর্কতা জারি আছে।

দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর দায়েজুতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ১৯৪২ সালের পর এটাই ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। একই সাথে নিকটবর্তী এলাকা ইয়াংসানের তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, ১৯০৪ সালের পর এটাও এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

সূত্র: আনাদোলু

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প