আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা কিছুটা কমেছে।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ ডলারে।

এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে গিয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের এই বেঞ্চমার্ক তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে পরে কিছুটা ঘুরে দাঁড়ায় দাম।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এর দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে।

এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমেছিল। এতে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন এই বেঞ্চমার্ক তেলের দাম।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। একই সঙ্গে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প