সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করে সৌদি আরবের জাহাজে আঘাত হানার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চলমান এই উত্তেজনার মাঝে মঙ্গলবার সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ‌‌‘‘তারা একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরে সৌদির মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।’’

তিনি বলেন, সৌদি আরব ড্রোন ব্যবহার করে সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। এক বিবৃতিতে হুদাইদাহ-ভিত্তিক সরকার হুথিদের বিরুদ্ধে বিস্ফোরক পুঁতে রাখার অভিযোগ করে বলেছে, গোষ্ঠীটির ব্যাপক ও নির্বিচার মাইন স্থাপনের ফলে এলাকাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সূত্র: এএফপি, আনাদোলু।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬