যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে হরমুজ খোলা: ইরান

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‌‘ইরানের শর্তাবলী পুরোপুরি মেনে নেওয়ার’ ওপর নির্ভরশীল, ওমানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজে’র বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি’র মুখপাত্র সরদার মহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি ইরানের ‘নির্দিষ্ট পদ্ধতি ও শর্তের’ ওপর নির্ভরশীল, যার সাথে ওমানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই।

মহেবি ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি কেবল একটি অর্থনৈতিক জলপথ নয়, বরং এটি আমাদের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার একটি অংশ।’

মুখপাত্র আরও যোগ করেন, এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার শর্ত হলো যুক্তরাষ্ট্রকে ‘ইরানের শর্তাবলী পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যেদিন ইরানের শর্ত মেনে নেবে, সেদিনই অবশ্যই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প