বঙ্গোপসাগরে জাহাজডুবি: ২ নাবিক উদ্ধার, নিখোঁজ এখনও ২২

পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশেন উইনার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার পরে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে দুটি লাইফ র‌্যাফট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে জাহাজটিতে থাকা আরও ২২ জনের সন্ধানে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে শনিবার জাহাজটি ডুবে যায়। এতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এমভি ওশেন উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে রাত ৮টার দিকে দুটি লাইফ র‌্যাফটে থাকা দুই নাবিককে উদ্ধার করে কাছাকাছি থাকা একটি জাহাজ।

জাহাজটি ওড়িশা থেকে লোহার আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। শুক্রবার ওড়িশা উপকূল ছাড়ার পর শনিবার সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বঙ্গোপসাগরে জাহাজটির ডুবে যাওয়ার তথ্য পাওয়া যায়।

উদ্ধার অভিযান জোরদার করতে ভারতীয় কোস্ট গার্ডের আইসিজিএস ভারাদ ও আইসিজিএস আনমল এবং শ্রী বিজয়পুরম থেকে আইসিজিএস বিজিতকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহযোগিতার জন্য সতর্ক করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই নাবিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে বাকি ২২ জনের অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে সমুদ্রে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এমভি ওশেন উইনার একটি ২২৫ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার। জাহাজটির গন্তব্য ছিল সিঙ্গাপুর।

পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর আলেখা চরণ সাহু নাবিকদের নিরাপত্তার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র: দ্য ট্রিবিউন, দ্য ইকোনমিক টাইমস, ফার্স্ট পোস্ট, পিটিআই, রয়টার্স

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প