উত্তপ্ত মধ্যপ্রাচ্য: আমিরাতে একাধিক ফ্লাইট বাতিল

সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে। রবিবার (২৩ আগস্ট) এমিরেটস, এয়ার অ্যারাবিয়া ও ফ্লাইদুবাইয়ের একাধিক ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটসের দুবাই-বাহরাইন রুটের EK835 ও EK837 ফ্লাইট বাতিল হয়েছে। তবে EK839 এবং দুবাই-কুয়েত রুটের EK857 ও EK858 নির্ধারিত রয়েছে।

ফ্লাইদুবাইয়ের দুবাই-বাহরাইন রুটের FZ8504 ফ্লাইটও বাতিল হয়েছে। অন্যদিকে ইতিহাদ এয়ারওয়েজের আবুধাবি-বাহরাইন ও আবুধাবি-কুয়েত রুটের বেশিরভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এয়ার অ্যারাবিয়ার আবুধাবি-কুয়েত, শারজাহ-বাহরাইন ও শারজাহ-কুয়েত রুটের কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। আরও কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন করেনি বা সময় পরিবর্তন করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার কানাডা, ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, কেএলএম, ফিলিপাইন এয়ারলাইনস, লুফথানসা ও সুইসসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত করেছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে এয়ারলাইনগুলো নিয়মিতভাবে ফ্লাইট সূচি পর্যালোচনা করছে। ফলে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান