বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিজেদের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করে দিয়েছে। বিশ্বের সব দেশে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার জন্য আপাতত কোনে সাক্ষাৎকার নেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, দূতাবাস ও কনস্যুলেটে থাকা সব ধরনের কূটনীতিককে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের প্রশিক্ষণ কবে শেষ হবে সেটি স্পষ্ট করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন বিরোধী অবস্থান নিয়েছেন। এখন তার সরকার ভিসার অ্যাপয়েনমেন্টই স্থগিত করে দিলো।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কূটনীতিক ও ভিসা প্রদানকারী কর্মকর্তাদের এমন প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা এমন ব্যক্তিদের ভিসা না দেন যারা যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের সরকারের সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত হওয়ার ব্যাপারে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়, আবেদনকারীরা মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ইমেইল পান তাদের অ্যাপায়েনমেন্টের সূচি পুনঃনির্ধারণ করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য হলো অভিবাসীর সংখ্যা অনেক বেশি কমিয়ে ফেলা। এজন্য কাগজপত্রবিহীন অনেক অবৈধ অভিবাসীকে শিকলে বেধে তিনি তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। অপরদিকে ফিলিস্তিনকে সহায়তা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

এরসঙ্গে গ্রিনকার্ডধারী অনেক মানুষের গ্রিনকার্ডও বাতিল করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করা বৈধ অভিবাসীরাও শঙ্কায় পড়েছেন।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান