নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯

নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২৬ জন। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের কাছে পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, এখন পর্যন্ত রাসুয়ায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিঙে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোর্খায় ৩০টি, তানাহুনে ২২টি, নওয়ালপরাসি পূর্বে ৮২টি এবং নওয়ালপরাসি পশ্চিমে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতওয়ান ও নওয়ালপরাসি পূর্ব জেলায়। উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং বন্যার পানিতে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে।

পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে নদীর তীরবর্তী এলাকা, ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে তল্লাশি চালাচ্ছেন। একই সঙ্গে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসাবশেষে অবরুদ্ধ সড়কগুলোও পরিষ্কার করার কাজ চলছে। একই সাথে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি নিখোঁজদের শনাক্ত ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হিসাবে ৮২৬ জন নিখোঁজ আছেন। যার মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাবাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।

সংস্থাটি আরও বিস্তারিত জানিয়ে বলেছে, নিখোঁজদের মধ্যে সেনাবাহিনীর ৪৪ সদস্য, ২৮ পুলিশ সদস্য এবং সশস্ত্র বাহিনীর আরও ১৩ জন আছেন। অপরদিকে বাকি ৬৪৪ জন পর্যটকের মধ্যে ৫১৭ জনই বিদেশি এবং ১২৭ জন নেপালি। নিখোঁজ পর্যটকদের মধ্যে ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সকালে দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হঠাৎ করে ধেয়ে আসে আকস্মিক বন্যা। ঘটে ভূমিধসের ঘটনা। তবে ঠিক কী কারণে হঠাৎ এমন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই বন্যার শক্তি এতই বেশি ছিল যে এটি তার মাঝে থাকা সব ধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে আঘাত হানা এটি সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।

নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে তাদের প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা উপদ্রুত এলাকায় ইতোমধ্যে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলাকর্মী মোতায়েন করেছে।

এদিকে নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। গতকাল চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পিপলস লিবারেশন আর্মি’তাদের জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করেছে এবং আকাশপথে আরও পর্যবেক্ষণ ও আকাশপথে জরুরি সহায়তার পরিকল্পনা গ্রহণ করছে। পরিবহন বিমান, হেলিকপ্টার এবং ড্রোনগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালে নিহত বেড়ে ২৮৯ আদালতে ডন, সামিরাকে গ্রেফতারের দাবি ভক্তদের সঠিক বালিশে না ঘুমালে যেসব সমস্যা হতে পারে কেমিক্যাল দিয়ে পাকানো কলা যেভাবে চিনবেন চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জনে যা বললেন প্রভা কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে নানা কর্মসূচি বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৫৭৯ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালে নিহত বেড়ে ২৮৯ আদালতে ডন, সামিরাকে গ্রেফতারের দাবি ভক্তদের সঠিক বালিশে না ঘুমালে যেসব সমস্যা হতে পারে কেমিক্যাল দিয়ে পাকানো কলা যেভাবে চিনবেন চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জনে যা বললেন প্রভা কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে নানা কর্মসূচি বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৫৭৯