নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

২ দিন আগে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ঘটা আকস্মিক বন্যার পর এ পর্যন্ত ৪৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ অবস্থা আছে এক হাজারের বেশি মানুষ।

আজ শুক্রবার ভোরের দিকে এ তথ্য নিশ্চিত করেছে নেপাল পুলিশ। পুলিশ কর্মকর্তরা আরও বলেছেন, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করছেন তারা।

নেপালের উত্তরাঞ্চলীয় ভোতি কোশি নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির জেরে গত ২৬ আগস্ট বুধবার সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলায় আঘাত হানে এ বন্যা। লাখ লাখ টন কাদা-পাথর-জঞ্জালের তলায় চাপা পড়ে নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা, নিখোঁজ হন বহুসংখ্যক মানুষ।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নেপাল ও চীনের সরকারি মুখপাত্রদের বরাতে জানা গিয়েছে, আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া ও তিব্বতের গিরং জেলায় নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১ হাজার ৩৮৪ জন। নিখোঁজদের মধ্যে ৮২৬ জন নেপালের এবং ৫৫৮ জন তিব্বতের।

এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। নেপালে নিখোঁজ হয়েছেন ৫০০ জন এবং তিব্বতে নিখোঁজ হয়েছেন ২৬০ জন বিদেশি।

বন্যার পানির সঙ্গে ভেসে আসা কাদা- পাথর-জঞ্জালের তলায় চাপা পড়েছেন নিখোঁজরা। নেপালের সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে জীবিতদের সন্ধান করেছে এবং শহর ও উপত্যকায় বিচ্ছিন্ন হয়ে পড়া হাজার হাজার মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী ফেলেছে।

আর জরুরি পরিষেবা কর্মীরা নিখোঁজদের সন্ধান করছে, উদ্ধার মরদেহগুলোর সৎকারের ব্যবস্থাও করছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মারা গেলেন নরওয়ের রাজা হ্যারাল্ড ফের বন্যার শঙ্কা নেপাল-তিব্বত সীমান্তে: উদ্ধারকাজ স্থগিত করল চীন নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭২ দুর্নীতির ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব সালমান শাহ হত্যা: খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সন্দেহ-আক্রান্ত রোগী ১০৩১ সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার মারা গেলেন নরওয়ের রাজা হ্যারাল্ড ফের বন্যার শঙ্কা নেপাল-তিব্বত সীমান্তে: উদ্ধারকাজ স্থগিত করল চীন নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭২ দুর্নীতির ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব সালমান শাহ হত্যা: খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সন্দেহ-আক্রান্ত রোগী ১০৩১ সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার