যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র বহনে উপযোগী একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা জেলায় রাশিয়ার এক প্রাণঘাতী হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মস্কোতে সিআইএ প্রধানের গোপনের সফরের কয়েক দিন পরই ইউক্রেনে রাশিয়ার এই ভয়াবহ হামলা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল।

শনিবার ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, কিয়েভের নিকটবর্তী বুচা জেলায় রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জনে দাঁড়িয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় সৃষ্ট ভয়াবহ আগুন দ্রুত স্থানীয় বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির মুখে মস্কোর তীব্র আক্রমণের জবাবে পাল্টা পদক্ষেপ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সামরিক বাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে দৈনিক ড্রোন হামলার সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ১ হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপনাস্ত্র নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সফলভাবে পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬ হাজার ৭০০ কিলোমিটারেরও বেশি। এটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখাংগেলস্ক অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় এবং দেশটির দূর প্রাচ্যের কামচাতকা উপদ্বীপে অবস্থিত কুরা টেস্ট সাইটে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফের সম্প্রতি গোপনে মস্কো সফরের মাত্র কয়েক দিন পরই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ক্রেমলিন।

ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ না করার ব্যাপারে রাশিয়াকে সতর্ক করতেই সিআইএ পরিচালক সেখানে যান বলে জানা গেছে। তবে ক্রেমলিন জানিয়েছে, এই সফরকালে সিআইএ প্রধানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বৈঠক হয়নি।

এদিকে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর কিয়েভে টানা তিন দিন ধরে চলা আকাশপথে হামলায় স্থবির হয়ে পড়েছে রাজধানী শহরটির দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল