ইউক্রেনের অস্ত্রভান্ডারে রুশ হামলা, নিহত ৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে আবাসিক এলাকার কাছে একটি অস্ত্রভান্ডারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চার শিশু রয়েছে। বিস্ফোরণের পর প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে কিয়েভের পশ্চিমে বুচা জেলায় ওই অস্ত্রভান্ডারে হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার পর সেখানে রাখা গোলা, মাইন ও ড্রোন বিস্ফোরিত হয়ে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্রও রয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আবাসিক এলাকার এত কাছে এ ধরনের বিস্ফোরক মজুতের জায়গা থাকা উচিতই ছিল না। ঘটনাটিকে তিনি ‘ভয়াবহ অবহেলা’ হিসেবে উল্লেখ করে অস্ত্রভান্ডারে বিস্ফোরক মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন।’

আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণে প্রায় ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের পশ্চিমে মিলা গ্রামের একটি ‘গোলাবারুদের গুদাম’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই গুদামে ইউক্রেনের দূরপাল্লার এফপি-১ ও এফপি-২ ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ও লঞ্চ বুস্টার রাখা ছিল বলে দাবি করেছে মস্কো।

এটি গত কয়েক মাসে কিয়েভের কাছে কোনো অস্ত্রভান্ডারে দ্বিতীয় হামলার ঘটনা। ফলে অস্ত্র ও বিস্ফোরক আবাসিক এলাকার এত কাছে সংরক্ষণ করা নিয়ে ইউক্রেনের ভেতরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ৪৫ বছর বয়সী লিউবভ পাভলেনকো বলেন, তার বাড়িটি অস্ত্রভান্ডার থেকে প্রায় ২০০ মিটার দূরে। বিস্ফোরণের পর বাড়িটির প্রায় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল