ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

এবার রাশিয়া প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বিশাল হামলা চালানোর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে তাদের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করা হবে।

এর আগে গতকাল রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে আবাসিক এলাকার কাছে একটি অস্ত্রভান্ডারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চার শিশু রয়েছে। বিস্ফোরণের পর প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার একটি ড্রোন গুদামে আঘাত হানে। যার প্রভাবে সেখানে বিস্ফোরণ হয়। আর এ বিস্ফোরণের কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি পরবর্তীতে বলেন, ওই বেসামরিক এলাকায় বিস্ফোরক থাকার কথা ছিল না। তবুও এগুলো সেখানে রাখা হয়েছে। আর যারা এমন কাজ করেছে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের পশ্চিমে মিলা গ্রামের একটি ‘গোলাবারুদের গুদাম’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই গুদামে ইউক্রেনের দূরপাল্লার এফপি-১ ও এফপি-২ ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ও লঞ্চ বুস্টার রাখা ছিল বলে দাবি করেছে মস্কো।

এদিকে গত কয়েকদিন ধরে রাশিয়া কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মূলত ইউক্রেন রাশিয়ার বাণিজ্য স্থাপনাকে টার্গেট করায় মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ