ভয়াবহ গরমে জার্মানিতে প্রায় ১৬ হাজার মানুষের প্রাণহানি

তীব্র তাপপ্রবাহ, খরা আর দাবানলে বিপর্যস্ত জার্মানিতে শুধু অতিরিক্ত গরমের কারণেই প্রাণ গেছে প্রায় ১৫ হাজার ৮০০ মানুষের। একই সঙ্গে এবারের গ্রীষ্মকাল রেকর্ডে উঠে এসেছে দেশটির ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম হিসেবে।

সোমবার (৩১ আগস্ট) গ্রীষ্মের শেষ দিনে জার্মানির আবহাওয়া অধিদপ্তর (ডিডব্লিউডি) জানায়, এমন দীর্ঘস্থায়ী উষ্ণতা ও বৈরী আবহাওয়ার নজির দেশটিতে আগে খুব কমই দেখা গেছে। জুন থেকে আগস্ট- এই তিন মাসে জার্মানিতে গড় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ডিডব্লিউডির তথ্য বলছে, জার্মানিতে এবার শুধু গড় তাপমাত্রাই বাড়েনি, প্রচণ্ড গরমের দিনের সংখ্যাও ছিল অস্বাভাবিক। দেশজুড়ে গড়ে ২২ দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। এর মধ্যে প্রায় পাঁচ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রির সীমাও ছাড়িয়ে যায়। জুনের শেষ দিকে জার্মানির কিছু এলাকায় পারদ উঠে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই তীব্র তাপপ্রবাহের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যের ওপর।

রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই) হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত অতিরিক্ত তাপের কারণে জার্মানিতে প্রায় ১৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুনের শেষ দিকে আঘাত হানা তীব্র তাপপ্রবাহেই প্রাণ গেছে আনুমানিক ৯ হাজার ৬০০ মানুষের। ডিডব্লিউডির মতে, জুনের শেষের সেই তাপপ্রবাহ ছিল বিশেষভাবে ভয়াবহ। প্রতিষ্ঠানটি এর পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছে।

শুধু প্রাণহানি নয়, দীর্ঘস্থায়ী খরার প্রভাব জার্মানির অর্থনীতিতেও পড়েছে। পানির স্তর কমে যাওয়ায় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদীতে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। কিছু এলাকায় ফেরি চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এর পাশাপাশি পশ্চিম জার্মানির কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে বড় ধরনের দাবানল, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

তথ্য সূত্র- আনাদুলু এজেন্সি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ