ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জনই শিশু। সোমবারের এই বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় শক্তিশালী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বিস্ফোরণে নিহতের বেশিরভাগই এসব বাড়ির বাসিন্দা ছিলেন।

ভারতের দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ৮ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে।

উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে শিল্পকারখানায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এর আগে, চলতি বছরের মার্চে পশ্চিম ভারতের একটি আতশবাজি কারখানায় আগুনে অন্তত ১৭ জন নিহত হন। পরের মাসে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির অপর এক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটে।

সূত্র: এএফপি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প