ইয়েমেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে নিহত শতাধিক

ইয়েমেনের তাইজ ও হোদাইদাত অঞ্চলে হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হচ্ছে। এতে এখন পর্যন্ত দুই পক্ষের শতাধিক সেনা নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছে হুতি বিদ্রোহীদের একটি সূত্র। সূত্রটি বলেছেন, শুধুমাত্র গত ৪৮ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে আজ লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী মোখার একটি রেস্তোরাঁতে হামলা চালিয়েছে হুতিরা। এতে সেখানে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট করে সংখ্যা প্রকাশ করেনি দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

গত বৃহস্পতিবার থেকে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। যা এখনো চলছে। হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করে। অপরদিকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে বাকি অর্ধেক অংশ।

হুতিদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে ইরান। অপরদিকে ইয়েমেনের সরকারের পক্ষে রয়েছে সৌদি আরবসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ।

সূত্র: আলজাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬