সৌদির দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকার বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।

বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছের সৌদি আরবের ওই দুই স্থাপনা লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ড্রোন ব্যবহার করে সফলভাবে দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি সৌদি শত্রুপক্ষের সংবেদনশীল লক্ষ্যবস্তু নাজরান বিমানবন্দরে এবং দ্বিতীয়টি নাজরানের আরামকো স্থাপনায় আঘাত হেনেছে।

এর আগে, বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে দিয়ে বলেছিল, হুথি বিদ্রোহীরা সৌদিতে হামলা জোরদার করায় সৌদি আরব তাদের দমনে ব্যর্থ হবে।

এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন গত জুলাইয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের নতুন চক্রে ঢুকে যায়। ওই সময় হুথি বিদ্রোহীরা দেশটির সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে ২০২২ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।

চলতি সপ্তাহে ইয়েমেনি একজন মন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির আশপাশের ভূখণ্ড দখলের চক্রান্ত করছে; যা তাদের গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে হুমকি সৃষ্টি করার সুযোগ দেবে।

জলপথটির কাছে হুথিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনের সরকারি বাহিনীর এক মুখপাত্র এবং হুথিদের একাধিক সামরিক সূত্র এএফপিকে বলেছে, বিদ্রোহীরা বর্তমান তাদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড থেকে আরও দক্ষিণে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।

গত মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি ইরানি বিমানকে স্বাগত জানায় হুথি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত শুরু হয়। পরবর্তীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা এবং দেশটির জাহাজ, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালাতে শুরু করে।

সূত্র: এএফপি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প