রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৫

রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটিতে চালানো পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্পকেন্দ্রে চালানোর বিষয়ে স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা বলেন, শিল্পকেন্দ্রে কাজ করার সময় শত্রুপক্ষের হামলায় শ্রমিকদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ওই অঞ্চলের নিকোপোল জেলায় পৃথক আরেকটি হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্টের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই অঞ্চলের দুটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানায় হামলা চালিয়েছে। মন্ত্রণালয় কারখানাগুলোকে ইউক্রেনের সামরিক উৎপাদনের জন্য ধাতব পণ্যের প্রধান সরবরাহকারী হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতের বেলা রাশিয়ার হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো। বোরিসপিল জেলায় হামলার ফলে সৃষ্ট আগুনে নয়তলা একটি আবাসিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রুশ বাহিনী রাতের বেলা দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলের একটি শপিং সেন্টারে বারবার ড্রোন হামলা চালিয়েছে। এতে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭২ বছর বয়সী এক ব্যক্তি ও ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছেন।

জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, পরবর্তী হামলার আশঙ্কায় উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের বারবার নিরাপদ স্থানে সরে যেতে হয়েছিল এবং পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই তারা আবার কাজে ফিরেছিলেন।

দেশটির বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া তাদের রোস্তভ ও ভোরোনেজ অঞ্চল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাতের বেলা ১৬৭টি আক্রমণকারী ড্রোন মোতায়েন করেছে। ড্রোনগুলোর মধ্যে ছিল শাহেদ-টাইপ (যার প্রায় অর্ধেকই জেট-চালিত), গেরান এবং বিভ্রান্তি সৃষ্টিকারী বা ‘ডিকয়’। বিমানবাহিনীর তথ্যমতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৮টি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী রাতের বেলা ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি জানান, রাশিয়া রাতে কিয়েভ ও বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সফরের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন।

জেলেনস্কি বলেন, বিমানবন্দরগুলোতে রাশিয়ার এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানে করে ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রস্তুতিরই একটি প্রতিক্রিয়া। আমরা রাশিয়ার এই পদক্ষেপটি আমলে নিয়েছি এবং আগামী সপ্তাহে রুশ আকাশসীমা নিয়ে আমাদের কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করব।

এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, মস্কো ও কিয়েভ উভয় স্থানেই বৈঠকের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের আলোচক দল মার্কিন পক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে এবং আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশ চেষ্টা’, সেই যুবক রিমান্ডে হাম ও উপসর্গে চলতি বছরে ৯৯৭ শিশুর মৃত্যু দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ১৬ সেপ্টেম্বর নিজের বিয়ে যা বললেন পূজা চেরী রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফিকে বৈধতা দিচ্ছে ইউক্রেন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নেপালে বন্যায় নিহত বেড়ে ১৩৫৫, নিখোঁজ ৪৯৯৬ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশ চেষ্টা’, সেই যুবক রিমান্ডে হাম ও উপসর্গে চলতি বছরে ৯৯৭ শিশুর মৃত্যু দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ১৬ সেপ্টেম্বর নিজের বিয়ে যা বললেন পূজা চেরী রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফিকে বৈধতা দিচ্ছে ইউক্রেন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নেপালে বন্যায় নিহত বেড়ে ১৩৫৫, নিখোঁজ ৪৯৯৬