ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত বেড়ে ১১

ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কফর রেমানে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএর তথ্য অনুযায়ী, সোমবার রাতে কফর রেমানে একটি তিনতলা আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নয়জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

এ ছাড়া একই শহরে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হন। এনএনএ জানিয়েছে, নিহত দুজন ইসলামিক স্কাউট অ্যাসোসিয়েশনের প্যারামেডিক ছিলেন। তাদের নাম আলী শাহরুর ও হাদি ফারহাত।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় দেইর আল-জাহরানি শহরের একটি ভবন খালি করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী আগে সতর্কবার্তা দিয়েছিল। সতর্কবার্তা জারির প্রায় ২২ মিনিট পর ইসরায়েলি যুদ্ধবিমান ভবনটি ধ্বংস করে।

হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প