এক পারমিটেই ঘোরা যাবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের জন্য ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে একক ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব দ্রুতই বাস্তবায়িত হতে যাচ্ছে। এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি পারমিট দিয়েই ছয়টি জিসিসিভুক্ত দেশ সফর করতে পারবেন।

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এ তথ্য জানান গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। তিনি জানান, বহুল প্রতীক্ষিত এই ইউনিফাইড ভিসা সুবিধা খুব শীঘ্রই আলোর মুখ দেখবে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যাতায়াত আরও সহজ করবে।

একক ভিসার আওতায় বিদেশী পর্যটকরা যৌথভাবে ছয়টি দেশে প্রবেশের সুযোগ পাবেন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত।

তবে এই ভিসার চূড়ান্ত চালুর তারিখ, আবেদন প্রক্রিয়া, ফি কিংবা এর মেয়াদ কত দিন হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে।

সূত্র: খালিজ টাইমস

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬