সৌদির ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়েছে, চাইছে অন্যান্য দেশের সাহায্য

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘসময় ধরে যুদ্ধ করায় সৌদি আরবের ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে গেছে। গুরুত্বপূর্ণ এ মিসাইলে টান পড়ায় এখন অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে রিয়াদ।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা এপি।

মিসাইল ও ড্রোন আটকানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছুড়ে আকাশে থাকা ড্রোন বা মিসাইল ধ্বংস করা হয়।

এপি জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান এবং মিসরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে স্থাপনে অনুরোধ জানিয়েছে। যেন এগুলো দিয়ে হুথিদের হামলা প্রতিহত করা যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, সৌদির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় তাদেরও ইন্টারসেপ্টর মিসাইলে ঘাটতি পড়েছে। আর এমন পরিস্থিতিতে সৌদি অন্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।

এদিকে গতকাল বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্রনগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। যা মক্কার আকাশসীমায় পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে।

তবে হুথিরা এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে সৌদি আরব ঘৃণ্য মিথ্যাচার করেছে। হুথিরা জানিয়েছে, সৌদি আরবে তাদের একমাত্র লক্ষ্য হলো তেল অবকাঠামো।

আরব দেশগুলো সৌদি আরবের প্রতি এখন পর্যন্ত শুধুমাত্র সহমর্মিতা জানিয়েছে। তবে তারা সামরিকভাবে সহায়তার আশ্বাস দেয়নি।

সূত্র: এপি

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৪ তুরাগ নদ থেকে নিখোঁজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার আজ বীরশ্রেষ্ঠ হামিদুর মৃত্যুবার্ষিকী ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক যমুনা ফিউচার পার্কসহ আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সকল বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেশের সীমানা থেকে দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আ.লীগের বাংলাদেশে রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৪ তুরাগ নদ থেকে নিখোঁজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার আজ বীরশ্রেষ্ঠ হামিদুর মৃত্যুবার্ষিকী ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক যমুনা ফিউচার পার্কসহ আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সকল বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেশের সীমানা থেকে দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আ.লীগের বাংলাদেশে রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির