২৪ ঘণ্টায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত

ইউক্রেনে চলমান রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর অন্তত ১২৬০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সি ইউক্রেনীয় বাহিনীর এ বিপুল প্রাণহানির খবর জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ‘ব্যাটলগ্রুপ নর্থ’এলাকায় ২২০ জন, ‘ব্যাটলগ্রুপ ওয়েস্টে- ২০০ জন, ‘ব্যাটলগ্রুপ সাউথে- ১৭০ জন, ‘ব্যাটলগ্রুপ সেন্টারে- ৪০০ জন, ব্যাটলগ্রুপ ইস্টে ২৪০ জন এবং ‘ব্যাটলগ্রুপ দিনিপার’- এলাকায় ৩০ জনসহ মোট ১২৬০ জন সৈন্য প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওডেসা অঞ্চলের চেরনোমোর্স্ক বন্দরে হামলা চালিয়ে সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত তিনটি কার্গো জাহাজ এবং একটি রোরো ফেরি ধ্বংস করার দাবি জানিয়েছে রুশ বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী ইউক্রেনের সামরিক, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে এক ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

কিয়েভ, জাপোরোঝিয়া এবং ওডেসা অঞ্চলের ধাতব শিল্প ও সামরিক উপাদান উৎপাদনকারী একাধিক কারখানা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কিয়েভের সামরিক তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ডি নোভো ডাটা সেন্টার এবং একাধিক ড্রোন তৈরি ও মজুদ রাখার কারখানায় বড় ধরনের আঘাত হানা হয়েছে।

সামরিক বিবৃতির তথ্যমতে, খারকিভ অঞ্চল এবং দোনেৎস্ক প্রক্রিয়াকরণ এলাকায় ইউক্রেনীয় সেনাদের একাধিক অস্থায়ী ঘাঁটিতে গাইডেড গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি জাপোরোঝিয়া অঞ্চলের রো জোভকা এবং খারকিভের মালায়া ভোলচিয়া বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুশ ব্যাটলগ্রুপ। খারকিভে ঘিরে ফেলা ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ দশা থেকে বেরিয়ে আসার একাধিক চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৯৫৬টি ড্রোন এবং ৮টি গাইডেড বোমা আকাশেই ধ্বংস করার দাবি করেছে রুশ এয়ার ডিফেন্স। চলমান এই হামলায় ইউক্রেনের ব্রোভারি অঞ্চলের জ্বালানি কেন্দ্র, আর্টসিজ বিদ্যুৎ উপকেন্দ্র এবং রুমানিয়া থেকে সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত ডনেস্টার নদীর দুটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

সূত্র: তাস নিউজ

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬